রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মালয়েশিয়ায় মুসলিম বিশ্বের নেতারা, রুহানি-এরদোগানসহ আছেন অনেকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’এ অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন বিশ্বের মুসলিম নেতারা। পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। দেশটির প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মাদের আমন্ত্রণে এ সফর করছেন তারা।

আজ বুধবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তারা। চারদিনের এ সম্মেলনে মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের কথা রয়েছে।

সম্মেলনে হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও ইন্দোনেশিয়ার জুকো উইদোদোও অংশ নেবেন।

‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে গতমাসে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ সম্মেলনে অংশ নেয়ার কথা থাকলেও গতকাল জানিয়েছেন, তিনি সম্মেলনে অংশ নিতে পারছেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ