রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

নাগরিকত্ব সংশোধনী আইন: মুসলিমদের আশ্বস্ত করলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব পড়বে না।

গতকাল মঙ্গলবার ঝাড়খণ্ডে এক নির্বাচনী সভায় মুসলিম সম্প্রদায়কে এভাবেই আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মোদী বলেন, ‘ক্ষমতা কংগ্রেস ঘোষণা করুক, তারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দিতে রাজি।’ প্রধানমন্ত্রী দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে মুসলিমদের ভয় দেখাচ্ছে বিরোধীরা।

প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, ‘আমি কংগ্রেস ও তার সহযোগীদের খোলা চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ঘোষণা করুন যে আপনারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেবেন। একবার একথা বললেই তাদের কড়া মূল্য চোকাতে হবে।’

একই সঙ্গে মোদীর চ্যালেঞ্জ, জম্মু ও কাশ্মীরেও আর কোনওদিন সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করতে পারবে না কংগ্রেস। মামলা শুনতে রাজি নন সিজিআই, পিছিয়ে গেল নির্ভয়ার ধর্ষকের প্রাণভিক্ষার আবেদনের শুনানি

মুসলিমদের আশ্বস্ত করে মোদী বলেন, ‘মুসলিমদের ভয় দেখাতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা প্রচার করছে কংগ্রেস। আমি এই আইন ভারতীয় নাগরিকদের ওপর কোনও প্রভাব ফেলবে না। আবার বলছি, এই আইনে কোনও ভারতীয় নাগরিক কোনও ভাবে প্রভাবিত হবেন না।’

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হতেই দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়েছে। কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, মুসলিমদের প্রতি বঞ্চনামূলক এই আইন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ