রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কুয়েতের নতুন সরকারের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতে শপথ নিয়েছে নতুন সরকার। শাসক পরিবারের সদস্যদের সঙ্গে পার্লামেন্টের বিরোধের জের ধরে পূর্ববর্তী সরকার পদত্যাগ করার এক মাস পর মঙ্গলবার নতুন সরকার শপথ নিল।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। আগের সরকার পদত্যাগ করার কয়েকদিন পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনের বরাতে জানিয়েছে রয়টার্স।

সরকারি তহবিলের অপব্যবহারের কথিত অভিযোগ গণমাধ্যমে আসার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইনপ্রণেতারা।

এরপরই নভেম্বরে তৎকালীন সরকার পদত্যাগ করে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ