শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আজ থেকে কুয়ালালামপুরে শীর্ষ ইসলামি সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে কুয়ালালামপুরে শুরু হচ্ছে পাঁচটি মুসলিম দেশকে নিয়ে আয়োজিত ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’। মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসন এবং আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীর্ষ এ ইসলামি সম্মেলন।

‘দ্য কুয়ালালামপুর সামিট ২০১৯’ শীর্ষক সম্মেলনটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই সম্মেলনে ৫২ দেশের চার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এতে ২৫০ বিদেশিসহ চার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, কাতারের আমির শায়খ তামিম বিন হাম্মাদ থানি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ মুসলিম বিশ্বের শীর্ষ নেতা, গবেষক ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তবে  ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ এ অংশ নিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ, বিরোধী প্রচারণা ও মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনের লক্ষ্যে আলোচনা করবেন শীর্ষ নেতারা। ‘রাহমাতুল-লিল-আলামিন’কে (জগৎসমূহের জন্য রহমত) জাতীয় নীতিনির্ধারণ এবং মাকাসিদুশ-শারিয়ার আলোকে স্থানীয় ও আন্তর্জাতিক সংকট নিরসনের প্রস্তাবনা তুলে ধরা হবে সম্মেলনে।

এ ছাড়া মুসলিম বিশ্বের উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, সুবিচার ও স্বাধীনতা, শান্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা হবে। গত ২১ নভেম্বর ২০১৯ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ ‘দ্য কুয়ালালামপুর সামিট ২০১৯’-এর সফট লঞ্চ করেন।- সূত্র : মালয় মেইল ও এফএমটি নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ