রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘যা কিছুই হোক না কেন, নাগরিকত্ব আইনে অনড় থাকবে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে যতই আন্দোলন গড়ে উঠুক এ নিয়ে পিছু হটবে না দেশটির বিজেপি সরকার। আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা করা দরকার সবই করবে সরকার। দিল্লির দ্বারকায় এক জনসভায় অমিত বলেন, ‘যা কিছুই হোক না কেন, মোদি সরকার এই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া ও ভারতীয় হিসেবে গর্বিত হয়ে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে।'

নাগরিকত্ব আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়ার অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইনের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি ও সমাজকর্মীরা। তাদের দাবি, এই আইন ধর্মীয় বৈষম্যমূলক।

এ আইনের বিরুদ্ধে প্রথমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিবাদ দেখা গেলেও পশ্চিমবঙ্গেও এই আইনের বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে।

পাশাপাশি দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ ভারতের বিভিন্ন স্থানে ছাত্ররা এর প্রতিবাদে আন্দোলনে নামে। তাদের থামাতে সহিংস ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

কংগ্রেস এই আইন সম্পর্কে মানুষের মনে ভ্রান্তি ছড়াচ্ছে, এই অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘আমি শিক্ষার্থী ও মুসলিম ভাইবোনদের বলতে চাই, ভয়ের কিছু নেই।

কেউ ভারতীয় নাগরিকত্ব হারাবেন না। এই আইন ওয়েবসাইটে রয়েছে- সকলের পড়ার জন্য। আমরা বিশ্বাস করি ‘সব কা সাথ, সব কা বিকাশ'। কারও সঙ্গে অন্যায় হবে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ