রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

জামিন না পেয়ে বিচারককে জুতা নিক্ষেপ আসামির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও আদালতে বিচার কার্যক্রম চলাকালীন মোটরসাইকেল চুরির এক আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে।

এ সময় আসামি মেহেদী বাবু (৩০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

জুতা বিচারক পর্যন্ত পৌঁছায়নি। আসামি মেহেদী বাবু সদর উপজেলার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে বিচার কার্যক্রম।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আল টুলু মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চুরির মামলার আসামি মেহেদী ভীষণ উশৃঙ্খল ও বেয়াদব। আদালতের প্রতি অসম্মান প্রদর্শনসহ বড় ধরনের অপরাধ সংঘটিত করেছে সে।

তিনি আরো বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমন জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী আইনজীবী সমিতির পক্ষ থেকে ঘটনার নিন্দা এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি সভা ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুন একজন দক্ষ এবং সুনামধন্য বিচারক। কর্মস্থলে তার ব্যাপক সুনাম রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ