রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

এবার জার্মানে পবিত্র কুরআন অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়ের পর এবার জার্মানের উল্ম শহরের ‘ওসমান গাজী’ মসজিদে বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় তারা মসজিদে রাখা পবিত্র কুরআনের বেশ কয়েকটি পাণ্ডুলিপি ছিঁড়ে ফেলে।

ডেইলি সাবাহ জানায়, ব্র্যান্ডিলিশ নামক বেসরকারি সংস্থা ঘোষণা করেছে, বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওসমান গাজী মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআনের বেশ কয়েকটি পাণ্ডুলিপি ছিঁড়ে ফেলেছে এবং ছেড়া পৃষ্ঠাগুলো মসজিদের দেয়াল ও দরজায় আঠা দিয়ে লাগিয়ে রেখেছে।

সূত্রমতে আরো জানা যায়, জার্মানের দক্ষিণাঞ্চলীয় বাডেন ওয়ার্টেমবার্গ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে উল্ম। নগরীর পুলিশ অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে।

মসজিদের পরিচালক মুরাদ করাদনিজ এ বিষয়ে বলেন, ইসলাম বিদ্বেষীরা বেশ কয়েকবার এ মসজিদে হামলা চালিয়েছে। মাঝে মধ্যেই আমরা মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী স্লোগান ও বিভিন্ন ধরণের বর্ণবাদী চিহ্ন বা প্রতীক দেখতে পাই।

তিনি আরো বলেন, মসজিদটি জার্মানির অন্যতম সংগঠন ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউর অন্তর্ভুক্ত।ে

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোয় জার্মানে ডানপন্থী দলগুলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেদেশের অভিবাসীদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া এবং ঘৃণার বিস্তার ঘটিয়েছে।

গত বছর জার্মান পুলিশ মুসলমানদের বিরুদ্ধে ৯০০ হামলার রেকর্ড গণনা করেছে। এসকল হামলায় ৫৪ জন মুসলমান আহত হয়েছেন। বর্তমানে জার্মানে প্রায় ৪৭ লাখ মুসলিম নাগরিক বসবাস করছে।

সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ