রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

দেওবন্দ থেকে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে ফেরার পথে দিল্লির মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলেম দুই ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভারতের পত্রিকা ডটকম জানায়, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ দুটি পােস্টমর্টেমের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যাক্তিকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তারগণ।

পুলিশের বরাতে জানা যায়, মােজাফফরনগরের দেরাদুন-দিল্লি জাতীয় মহাসড়কের বাগােয়ালি বাইপাসের কাছে ঘটনাটি ঘটেছে। নিহত দুই আলেম আপন ভাই ছিলেন। তাদের একজনের বয়স ২৪ অন্য জনের ২২।

সূত্রমতে আরো জানা যায়, দুই ভাই বাইকে চড়ে দারুল উলুম দেওবন্দ থেকে শনিবার গভীর রাতে মুজাফফরনগরে ফিরে আসছিলেন। তাদের বাইকটিকে বাগােয়ালি বাইপাসের কাছে পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় উভয় ভাই ঘটনাস্থলেই মারা যান। এতে একজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহতদের পরিবারেও খবর পৌঁছলে, এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে আসে।

পত্রিকা ডটকম হিন্দি পত্রিকা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ