শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামিয়ার শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিলেন মাহমুদ মাদানী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। রোববার দিল্লির জামিয়া এবং উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

বিক্ষোভ হয়েছে হায়দারাবাদের মৌলানা আজাদ, যাদবপুরসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অনেকে। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আটক করা হয় শতাধিক শিক্ষার্থীকে।

আটককৃতদের মুক্তির দাবিতে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী।

রোববার গভীর রাতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে চলমান বিক্ষোভে অংশ নেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম মিল্লাত টাইমস এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, জামিয়ার বেশ কয়েক জন ছাত্রছাত্রীকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আটক সহপাঠীদের অবিলম্বে মুক্তির দাবিতে রাতেই কয়েকশ শিক্ষার্থী দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করেন।

মাঝরাতের কড়া ঠান্ডা উপেক্ষা করে চলতে থাকে তাদের বিক্ষোভ। রাতেই তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী।

কয়েক’শ কর্মী বেষ্টিত হয়ে মাওলানা মাদানী বিক্ষোভের দিকে এগিয়ে গেলে গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠে। সেখানেই সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেন তিনি।

https://www.facebook.com/mohammad.mubashir.9849/videos/3798727223486197/

মাওলানা মাহমুদ মাদানী বলেন, সাম্প্রদায়িক মানসিকতা থেকে যে নাগরিকত্ব বিল পাস করা হয়েছে, এটি ভারতের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। গোটা দেশ এ বিলকে প্রত্যাখ্যান করেছে। ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের মারধরের আমরা তীব্র নিন্দা জানাই। অবশ্যই বিনা বিচারে এটি ছেড়ে দেয়া হবে না।

এদিকে, আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দারুল উলুম দেওবন্দে। শিক্ষার্থীরা মাদরাসা-মসিজি