রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

১৭ শতকের উসমানী ভূগোলবিদের রচিত বইয়ের পুনর্মুদ্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের ভৌগলিক বিবরণ নিয়ে সতেরো শতকে উসমানী ভূগোলবিদের লেখা একটি বই পুনরায় মুদ্রণ করা হচ্ছে।

উসমানী ঐতিহাসিক ও ভূগোলবিদ কাতিব চেলেবির লেখা ‘মুনতেহাব-ই-বাহরিয়ে’ নামের বইয়ে ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলের ভূতত্ত্বের ঐতিহাসিক বিবরণ দেওয়া হয়েছে।

ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ফিকরাত সারিজাওলু-এর সম্পাদনায় বইটি তুরস্কের রেয়ার বুকস লাইব্রেরি প্রকাশ করছে।

ঐতিহাসিক ও নাবিকদের জন্য বইটি গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে বলে জানান সারিজাওলু।

তিনি বলেন, “এ বইয়ে এ অঞ্চলের প্রবালপ্রাচীর ও বন্দর, আঞ্চলিক জনগণ এবং দুর্গ-প্রাচীর সম্পর্কে আলোচনা করা হয়েছে।”

৯৩টি ম্যাপ সংযুক্ত এই বইটি উসমানী নৌ-সেনাপতি পিরি রইসের কিতাব-ই-বাহরিয়ে-কে ভিত্তি করে লেখা হয়েছে বলে মনে করছেন অধ্যাপক সারিজাওলু। কাতিব চেলেবি তার সময় পর্যন্ত হাল-নাগাদ করে নতুন করে এ বইটি লিখেছেন বলে জানান তিনি।

১৬০৯ সালে তৎকালীন উসমানী রাজধানী ইস্তানবুলে নেওয়া ঐতিহাসিক ও ভূগোলবিদ মুস্তফা বিন আবদুল্লাহ ইতিহাসে কাতিব চেলেবি নামে পরিচিত। ‘কাশফ আল-জুনুন’ নামে আরবিতে উসমানী সাম্রাজ্য ও কাছাকাছি অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে এক বিশ্বকোষ রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেন।

১৬৫৭ সালে ইস্তানবুলেই তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ