রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সম্রাট-আরমানের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান চার্জশিট গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আদালত পরবর্তী বিচার কাজের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই আ. হালিম গত ৯ ডিসেম্বর দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা বলেন, ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকার দক্ষিণ যুবলীগের সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর বিভিন্ন ক্লাবগুলো পরিচালনা করতেন। তার নিয়ন্ত্রিত ক্লাবগুলোতে ক্যাসিনোসহ জুয়ার আসর বসতো। জুয়া খেলা থেকে তিনি বিপুল অর্থ সম্পত্তির মালিক হন।

তিনি প্রতি মাসে ক্যাসিনো খেলতে সিঙ্গাপুর যান। বিভিন্ন সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতেন। তার সহযোগী মোমিনুল হক সাঈদ ও খালেদ মাহমুদ ভূঁইয়া।

আসামিদের বিরুদ্ধে ১৯ বোতল বিদেশি মদ ও ১১৬০ পিস ইয়াবা হেফাজতে রাখার অভিযোগ করা হয়েছে। আসামিরা একে অপরের সহযোগিতায় এবং পরস্পর যোগসাজসে এ মাদকদ্রব্য বিদেশি মদ ও ইয়াবা সংগ্রহ এবং সংরক্ষণ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারনী ২৪ (খ)/১০(ক)/৪১ ধারার অপরাধ করেছেন বলে চার্জশিটে বলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ