রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভারতের মুসলমানদের পাশে থাকা আমাদের দায়িত্ব: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব বিল আইন তৈরির পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর-পূর্বের পর বিক্ষোভের আঁচ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। পাক প্রধানমন্ত্রী ইমরান খান আগেই ভারতকে নাগরিকত্ব বিল নিয়ে আক্রমণ করেছেন। এবার বিস্ফোরক বার্তা দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ভারতের নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে দেশটির মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। লাহোরে এক ভাষণে পাক রেলমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ রশিদ আহমেদ আরো বলেন, ‘কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। যেভাবে মোদী ভারতে মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছেন, তাতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিভেদ বাড়বে। যার ফলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি হতে পারে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নাগরিকত্ব বিলের কড়া সমালোচনা করেন। তিনি টুইটে লিখেছিলেন, ‘এই বিলের ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার বিরোধী এই বিল। সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে এই বিল পাস হওয়ার ফলে।’

প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল হয়ে পড়েছে আসামসহ কয়েকটি রাজ্য। নতুন নাগরিকত্ব আইনের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যারা ভারতে শরণার্থী হিসেবে রয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে বিপাকে পড়বেন কয়েক কোটি মুসলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ