বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কমলালেবুর রস প্রতিরোধ করবে স্ট্রোক-হার্ট অ্যাটাক: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিন এক গ্লাস কমলালেবুর রস আপনাকে স্ট্রোকের আশঙ্কা থেকে বেশ অনেকটাই সুরক্ষিত রাখতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই বলা হয়েছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে। সেখানে দেখানো হয়েছে যারা প্রত্যেকদিন কমলালেবুর রস খান তাদের ক্ষেত্রে ব্রেনে ক্লটের সমস্যা ২৪% কম হয়।

যারা নিয়মিত কমলালেবুর রস খান তাদের মধ্যে ১২ থেকে ১৩% হার্টের রোগে ভোগার আশঙ্কা কম হয়। কারণ কমলালেবুর রস আর্টারির ক্ষতিকে আটকাতে পারে। তবে প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত নয়, কমলা লেবু কিনে এনে টাটকা রস করে খেতে হবে এবং অবশ্যই চিনি ছাড়া খেতে হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

গবেষণাটি দেখিয়েছে, চিনি থাকলে সেই কমলালেবুর রস স্ট্রোক আটকানোর ক্ষেত্রে খুব একটা কার্যকর ভূমিকা নিতে পারে না।

নেদারল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের গবেষকরা বলেছেন, টাটকা কমলালেবুর রস খাওয়ার সঙ্গে স্ট্রোক আটকানোর একটা ভালো সংযুক্তিকরণ আমাদের চোখে পড়েছে। শুধুমাত্র কমলালেবুর রসই নয়, অন্যান্য বহু ফলের রসও এক্ষেত্রে যথেষ্ট উপকারী হিসেবে কাজ করতে পারে।

ফলের রসের মধ্যে থাকা উপাদান ব্লাড ভেসেলকে রোগের থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে গবেষণাকারী দলটি জানিয়েছে, তারা কখনোই প্যাকেটজাত কমলা লেবুর রস খাওয়াকে সমর্থন করছেন না। সূত্র: ডেইলি মেইল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ