রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

স্থলমাইন বিস্ফোরণে সিরিয়ায় ৩ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে গতকাল শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদন থেকে জানা যায়, স্থলমাইনটি দারা প্রদেশের নাসিব শহরে বিদ্রোহীদের ফেলে যাওয়া অস্ত্রের অবশিষ্টাংশ। শুক্রবার শহের তাল কামুর এলাকায় ওই শিশুরা খেলতে থাকাকালীন স্থলমাইনটির বিস্ফোরণ ঘটে।

এর আগে দেশটির পূর্বের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলো থেকে মাইন অপসারণে সরকারি প্রচেষ্টার মধ্যেই স্থলমাইন বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০১৯ সালের শুরু থেকে স্থলমাইন বিস্ফোরণে ৬৬ শিশুসহ মোট ২৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: সানা নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ