সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

সিঁড়ি থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন নরেন্দ্র মোদি (ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎই অঘটনের কবলে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোজা হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি। শনিবার কানপুরে গঙ্গার ঘাটে এ ঘটনাটি ঘটে।

কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির। আগে থেকেই সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও কয়েকজন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। খবর ‍নিউজ এইটিনের।

এ সময় তিনি বেশ টগবগ করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন। কিন্তু হঠাৎ করে মোদির বাঁ পায়ের পাতা সিঁড়ির সঙ্গে আটকে যায়। তাতেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ এসপিজি সদস্যরা ছুটে এসে মোদিকে তোলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতেও দেখা যায়, সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় পা পিছলে মাটিতে পড়ে গেছেন মোদি।

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পিছু ফিরে তাকাননি। সোজা সামনের দিকে হেটে চলে যান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ