শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিজয় দিবসে রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহনকে সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সড়কগুলো হচ্ছে- খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

স্মৃতিসৌধ যাওয়ার সড়কে ৬ ঘণ্টা যানবাহন চলবে না। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিগণ সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

রাত ৩টা থেকে থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, সামরিক, আধা-সামরিক কর্মকর্তাবৃন্দ, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এজন্য বঙ্গভবনের আশেপাশে এলাকায় চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের দুপুর সাড়ে ১২টা অনুষ্ঠান শেষ না হওয়া বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ