রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

দুর্বৃত্তের দেয়া আগুনে তাইওয়ানে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তাইনান শহরের একটি আবাসিক ভবনে সন্দেহভাজন এক অগ্নিসংযোগকারীর লাগানো আগুনে পুড়ে সাতজন মারা গেছেন।

সিনহুয়ার খবরে জানা যায়, এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। তাইনানের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে এ আগুন লাগানো হয়। নেভানো হয় রাত ৩টার দিকে।

ভবনের ৪৬ বাসিন্দার মধ্যে ৩৭ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। জানালা দিয়ে লাফিয়ে পড়ার কারণে দুইজন আহত হয়েছেন। হাসপাতালে ১জন মারা গেছন এবং অগ্নিনির্বাপণকারীরা ভবন থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ বলছে, তাসেং নামের ২১ বছরের এক তরুণ ভবনে আগুন লাগানোর কথা স্বীকার করেছে। তাকে মানসিকভাবে অসুস্থ মনে করা হচ্ছে। আরো তদন্তের জন্যে তাকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ