রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

হজ পালনে ইরান-সৌদি সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও সৌদি আরব আগামী বছরের হজের বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানা গেছে।

গতকাল রোববার রিয়াদে আলাপ-আলোচনা শেষে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এবং ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান আলি রেজা রাশিদিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ইরানের আলি রেজা রাশিদিয়ান সমঝোতা চুক্তির পর বলেন, এতে ইরানের হজযাত্রীদের মর্যাদা, নিরাপত্তা ও শান্তি সুরক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে।

তিনি জানান, ২০১৫ সালে মিনায় ইরানি হজযাত্রী নিহতের বিষয়টি নিয়ে সৌদি আরবের মন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে আগামী বছর কতজন ইরানি হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অনুমতি পাচ্ছেন, তা খোলাসা করেননি রাশিদিয়ান।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, সৌদি আরবের সাথে বৈঠকে ইরানি হজযাত্রীর কোটা বাড়ানোর দাবি জানাবেন। গত বছর প্রায় সাড়ে ৮৮ হাজার ইরানি হজ পালন করেন।

২০১৫ সালে সৌদি বাদশাহ পরিবারের অতিথিদের গাড়িবহরের জন্য রাস্তা বন্ধ রাখার কারণে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা ও পদপিষ্ট হয়ে ৪৬৪ ইরানিসহ ৩৬ দেশের প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারান।

সৌদি কর্তৃপক্ষ দাবি করে, নিহতের সংখ্যা সর্বসাকল্যে ৭৭০ জনের মতো; কিন্তু ইরানের দাবি, ওই দুর্ঘটনায় অন্তত চার হাজার ৭০০ মানুষ প্রাণ হারান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ