রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সৌদিতে বেপর্দা নারীকে জুতা নিক্ষেপ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনা প্রদেশের ইয়ানবু শহরে রাস্তায় এক বেপর্দা নারীকে দেখে এক পথচারী জুতা নিক্ষেপের ভিডিও ভাইরাল হয়েছে।

আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, ওই নারীকে জুতা নিক্ষেপের ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর স্যোশাল মিডিয়ায় সে ভিডিও ভাইরাল হয়।

১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, লোকটি মানুষকে সম্বোধন করে রাস্তায় দাঁড়িয়ে বলছে ‘যে নারী তার মুখ খুলে রাস্তায় বেরিয়ে আসে সে পাপী বলে বিবেচিত হবে।

ঠিক সে মুহূর্তে একজন নারী তার মুখ খুলে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন, লোকটি নারীকে দেখে পায়ের জুতা খুলে পাপী ও কুৎসিত বলে তার দিকে নিক্ষেপ করে। তখন নারীটি চিৎকার করে দৌ্ড়ে পালিয়ে যায়।

ঘটনাটি ইয়ানবুর একটি শপিং সেন্টারের কাছে ঘটেছিল, এক প্রহরী বিষয়টি দেখে পুলিশকে জানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে গ্রেপ্তার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ