রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মহাখালী থেকে বাস টার্মিনাল সরিয়ে নিতে হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে। কোনোভাবেই ঢাকার ভেতরে আন্তঃজেলা বাস চলাচল করতে পারে না।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনালে বাসমালিক শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাজধানীতে আন্তঃজেলা বাস চলাচল করলে যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বাড়ে। তাছাড়া মূল সড়কে বাস পার্কিং করার কারণে যানজট আরো বেড়ে যায়। মহাখালী বাস ট্রার্মিনালের সামনের প্রধান সড়কে কোনো বাস দাঁড় না করাতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মেয়র আরও বলেন, পাঠ্যপুস্তকে গরুর রচনার পরিবর্তে নিরাপদ সড়ক, ট্রাফিক আইন ইত্যাদি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফিরলে আমাদের মোট জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে।

আন্তঃজেলা বাসের জন্য নতুন বাস টার্মিনাল নির্মাণে সিটি করপোরেশন সহায়তা করবে বলে জানান মেয়র। তিনি বলেন, শহরের মাঝে এমন আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত ভুল ছিল। সিটি করপোরেশন থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে নতুন জায়গার সন্ধান করা হবে। আপনারাও খুঁজুন। কোথাও পেলে আমাকে জানাবেন। আমি আপনাদের সঙ্গে যাব।

মেয়র আতিকুল ইসলাম মহাখালী বাস টার্মিনালের পশ্চিম পাশের ফুটপাত মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ফুটপাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাসমালিক শ্রমিকদের নিতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল বাসমালিক সমিতির সভাপতি আবুল কালাম। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেন, শফিউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ