রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভারত মুসলমানদেরকে দেশ ছাড়া করার চক্রান্তে লিপ্ত: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতে নাগরিকত্ব বিল পাশের নামে মুসলমানদের নাগরিক অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন।

তিনি এই বিলের তীব্র সমালোচনা করে বলেন, এতে ভারতে ক্ষমতাসীন চরম হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষেরই নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। এতে ভারতীয় মুসলমানদের দেশ ছাড়া করার চক্রান্ত করছে ভারত।

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ভারতের প্রধানমন্ত্রী নাগরিকদের মধ্যে বিভাজন করেছেন ধর্মের ভিত্তিতে। ভারতে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার অংশ হিসেবে তাদের ঐতিহাসিক স্থাপনা ও স্থানের নাম পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি সরকারের ‘এক দেশ, এক জাতি, এক ধর্ম’ দর্শনই ধর্মনিরপেক্ষ ভারতকে করে তুলেছে বেসামাল।

তিনি বলেন, ভারতে যুগের পর যুগ ধরে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলে আসছে। নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেন, শাবানা আজমী, অরুন্ধতী রায় ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতাসহ ভারতের বিবেকবান মানুষ বিজেপি সরকারের এই মুসলিম বিদ্বেষী নীতির তীব্র প্রতিবাদ করছেন।

তিনি ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষায় সোচ্চার হওয়ার জন্য মুসলিম বিশ্ব এবং বিশ্বের মানবতাবাদী ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ