রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পৌনে ৩ কিলোমিটার দৃশ্যমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর কাঠামোয় আজ বুধবার ১৮তম স্প্যান (ইস্পাতের কাঠামো) বসানো হয়েছে। এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ২ হাজার ৭০০ মিটার বা ২.৭ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

সকালে ভাসমান ক্রেনের সাহায্যে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি জাজিরা পয়েন্টের ১৭-১৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।

২০১৭ সালের অক্টোবরে ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানোর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। সর্বশেষ গত ২৬ নভেম্বর পদ্মা সেতুর কাঠামোয় যুক্ত হয় ১৭তম স্প্যান।

পদ্মা সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যের মোট ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যান বসানোর সাথে সাথে সেতুটির ওপর দিয়ে রেলওয়ে ও রাস্তা তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে।

গত ১৭ অক্টোবর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ