শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নারী ওয়ায়েজদের মাহফিল, পোস্টার ভাইরাল, কী বলছেন আলেমরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চট্রগ্রামের বাকলিয়ার সিলভার প্যালেস কমিউনিটি হলে আগামী ১৪ ডিসেম্বর নারীদের নিয়ে একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এ মাহফিলের সভাপতি থেকে শুরু করে বক্তা কিংবা উপস্থাপক সবাই নারী।

সাধারণত কুরআন হাদিসের আলোচনার মাহফিলগুলোতে এ দৃশ্য বিরল। স্বভাবতই এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকে ট্রল করছেন আবার অনেকে তীব্র কটাক্ষবাণ। আবার বিষয়টিকে ইতিবাচকভাবেও ব্যখ্যা  করছেন অনেকে।

জানা গেছে, হল রুমে সম্পূর্ণ রূপে পর্দা রক্ষা করেই দীর্ঘদিন ধরে এই মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু হঠাৎ ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচনায় পড়েছে মাহফিলের আয়োজক কমিটি।

মুহাম্মাদ আসাদুর রহমান নামের একজনের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে লেখা হয়, ‘ওয়াজের মাহফিলে মহিলা, কিয়ামত অতি নিকটে। নাউযুবিল্লাহ।’

আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আজব কারবার! ওয়াজ মাহফিলে মহিলা। আয়োজকরা কতই না বুদ্ধিমান, মাহফিল কি স্বার্থক..?’

No photo description available.

এদিকে এ আয়োজন নিয়ে ইতিবাচক ভাবনাও শেয়ার করছেন অনেক নেটিজেনরা। তারা বলছেন, যদি এ মাহফিলের শ্রোতা শুধু নারী এবং পর্দার ভেতরেই এ আয়োজন সম্পন্ন হয় তবে কোন অসুবিধার কিছু নেই।

সাঈদ উজ্জল নামে একজন এই পোস্টার সম্বলিত একটি পোস্টে প্রশ্ন করেছেন ‘কেন? নারীরা কি ইসলাম নিয়ে আলোচনা করতে পারবে না? ইসলাম কি শুধু পুরুষের জন্য নাজিল হইছে?’

তরুণ লেখক ও শিক্ষক হাসান আল মাহমুদ পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নিউজফিডে এ পোষ্টারটি ভেসে বেড়াচ্ছে। কেউ বলছেন যথার্থ, কেউ করছেন বাজে মন্তব্য। আমি বলতে চাই, যদি এর শ্রোতা শুধু ওরাই হয় এবং আওয়াজও ওই গন্ডির ভেতরেই থাকে, তাহলে এমন আয়োজন সাধুবাদযোগ্য। আমি মনে করি, এ ধরণের আয়োজন আরও হোক। দ্বীনি বার্তা ছড়িয়ে পড়ুক পুরুষে পুরুষে, নারীতে নারীতে।’

কী বলছেন আলেমরা?

এ ঘটনা নিয়ে সোশ্যà¦