রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

অধ্যক্ষের কক্ষে বিষপান করে কলেজ ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় টেস্ট পরীক্ষায় ফেল করায় গতকাল মঙ্গলবার মায়ের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষের কক্ষে বিষপানে এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

নিহত নুপুর খাতুন (১৭) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ন পুর গ্রামের বাবুল হোসেন বিশ্বাসের কন্যা ও হরিনারায়ন পুর দোয়ারকা দাস মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য কলেজ টেস্ট পরীক্ষায় অংশ নেন নুপুর। কয়েকদিন আগে দেয়া পরীক্ষার ফলে চার বিষয়ে অকৃতকার্য হলেও পরিবারকে জানায়নি নুপুর।

নুপুরকে সাথে নিয়ে পরে মা লাবনী খাতুন কলেজ অধ্যক্ষর কাছে পরীক্ষার ফল জানতে গেলে ওই সময় অধ্যক্ষ্যের কক্ষেই বিষপান করে নুপুর। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ইবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ