রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

৩৮ জনকে নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিলির একটি সামরিক পরিবহন বিমান ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। অ্যান্টার্টিকায় চিলির একটি ঘাঁটিতে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় অ্যান্টার্টিকার প্রেসিডেন্ট এদোয়ার্দো ফ্রেই মনতালভা বিমানঘাঁটিতে যাওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সি-১৩০ হারকিউলেস পরিবহন বিমানটির। ওই বিমানে ২১ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিল। তবে বিমানটি কোথায় আছে বা বিমানের আরোহীদের সঙ্গে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে ‘মাল্টিডিসিপ্লিনারি তল্লাশি ও উদ্ধার টিম’ জড়ো করা হয়েছে। সহায়তা ও রক্ষণাবেক্ষণ মিশনের জন্য ওই বিমানটি পুতনা আরেনাস শহরের চাবুনকো বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
অ্যান্টার্টিকায় চিলির চারটি ঘাঁটি রয়েছে। এগুলোর মধ্যে এদোয়ার্দো ফ্রেই মনতালভা বিমানঘাঁটি সবচেয়ে বড়। সেখানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১৫০ জন লোক বাস করে। আর সারা বছর ৮০ জন বসবাস করেন।

উল্লেখ্য, অ্যান্টার্টিকার সাউথ শেটল্যান্ড আইল্যান্ড, আন্টার্টিক উপদ্বীপ ও পার্শ্ববর্তী কয়েক দ্বীপকে নিজেদের বলে দাবি করে চিলি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ