রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

চলে গেলেন কাশফুল বারীর লেখক মুফতি ইদ্রিস কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম দেওবন্দের প্রাক্তন মঈনে মুফতি, সহিহ বুখারী শরিফের ব্যাখাগ্রন্থ কাশফুল বারীর লেখক শায়খুল হাদিস আল্লামা মুফতি ইদ্রিস কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল ১০টায় হারুন মোল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ঢাকার ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়া, মিরপুর ১২, ত- ব্লক মাদরাসা, আফতাব উদ্দীন মাদরাসা, কাসেমুল উলূম রূপনগর মাদরাসা, মিরপুর ত- ব্লক মহিলা মাদরাসা, মুহাম্মাদপুর, বারিধারা, নিজ এলাকা নোয়াখালীসহ দেশের বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দিয়েছেন মুফতি ইদ্রিস কাসেমী।

কাশফুল বারী ছাড়াও তার লিখিত আরও কিছু বই হলো - বিশ্ব নবীর (সা:) মি’রাজ, মুকাদ্দামায়ে দাওরায়ে হাদীস ও মিশকাত, মুহাররামের ইতিহাস : মাসায়িল ও ফাযায়িল, নবী প্রেমের সমাপ্তি কিসে? , মাসায়িলে তারাবীহ্ : তারাবীহ্ বিশ রাকআত না আট রাকআত?, কোরআন-হাদীস ও যুক্তির আলোকে দুর্নীতি প্রতিরোধ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ