রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইরান ও সৌদি আরবের মধ্যে হজ বিষয়ক সমঝোতা চুক্তি সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরব হজ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে। ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান আলী রেজা রাশিদিয়ান এবং সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এই চুক্তিতে সই করেছেন।

আলী রেজা রাশিদিয়ান চুক্তি সইয়ের খবর দিয়ে বলেছেন, ইরানি হাজীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গত কয়েক বছর ধরে পবিত্র মদিনা শহরে ইরানি হাজীরা আবাসন সমস্যায় পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সৌদি আরবের মন্ত্রীকে জানিয়েছি ইরানি বিনিয়োগকারীরা মদিনা শহরে ভালো মানের হোটেল নির্মাণ করতে আগ্রহী।

মিনায় ইরানি হাজীদের শাহাদাতের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইরানি এই কর্মকর্তা আরও বরেন, সৌদি মন্ত্রীকে এ বিষয়ে ইরানের অবস্থান আবারও অবহিত করা হয়েছে।২০১৫ সালে হজের সময় সৌদি কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে ৪৬৪ জন ইরানিসহ হাজার হাজার হাজী প্রাণ হারান। ইরান সরকার এর বিচার দাবি করে আসছে। সূত্র : পার্সটুডে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ