শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলাটি শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক আদালতে। নেদারল্যান্ডের দি হেগের পিস প্যালেস নামে পরিচিত আইসিজেতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে আলোচিত মামলাটির শুনানি শুরু হয়।

জানা যায়, মিয়ানমার বরাবারই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার মামলাটির কারণে প্রথমবারের মতো এই ইস্যুতে বিচারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রতিবেশি দেশটি। রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ভুক্তভোগী দেশ বাংলাদেশ। আইসিজেতে মামলায় গাম্বিয়াকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ।

তিনদিনের শুনানির প্রথম দিনে আইসিজের ১৫ সদস্যের বিচারিক প্যানেলে অভিযোগ তুলে ধরছে গাম্বিয়া। শুনানিতে গাম্বিয়ার প্রতিনিধি বলেন, রোহিঙ্গা গণহত্যার ঘটনা হঠাৎ করে সংঘটিত হয়নি। বরং এটি দীর্ঘদিনের একটি পরিকল্পনার ফসল।

রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরেই অবৈধ বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। জেনোসাইড কনভেনশনের আওতায় রাখাইনে সুনির্দিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে।

তিনি প্রশ্ন করেন, বিশ্ব কেন এ ধরনের বর্বরতা ঘটে যাওয়ার অনুমোদন দিচ্ছে? বিশ্বে নিপীড়নের বিরুদ্ধে সবাইকে অবশ্যই আওয়াজ তোলারও আহ্বান জানায় দেশটি। গাম্বিয়া আশা করে, রোহিঙ্গা শিশুরা অন্যান্য সাধারণ শিশুর মতো বেড়ে উঠবে।

ইসলামি ঐক্য সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার করা এই মামলাটি নিজ দেশের পক্ষে আদালতে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নোবেল বিজয়ী বিতর্কিত নেত্রী অং সান সুচি। সু চিকে সাহায্য করতে একদল ‘খ্যাতনামা আন্তর্জাতিক’ আইনজীবী নিয়োগ করা হয়েছে। যদিও কারা এই আইনজীবী কারা- তা খোলাসা করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ