রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নেত্রকোণায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিক্ষকের নাম আকবর আলী। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ।

জানা যায়, আকবর আলী উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি গড়াডোবা কারিগরি স্কুলের শিক্ষক। পাশাপাশি ওই ইউনিয়নের মডেল বাজারে একটি কোচিং সেন্টারে পাঠদান করে আসছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর আলী গত শনিবার ওই ছাত্রীকে ফোন দিয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে কোচিং সেন্টারে আসতে বলেন। অপরদিকে কোচিং সেন্টারের অন্যান্য ছাত্রীদের জানান, তিনি সকালে অন্যত্র বেড়াতে যাবেন। শিক্ষকের কথা মতো কোচিং সেন্টারে এসে ওই ছাত্রী দেখে সেখানে কেউ নেই।

এ সময় অন্যরা না আসার কারণ জানতে চাইলে পরে আসবে বলে জানান অভিযুক্ত শিক্ষক। এরপর ওই ছাত্রীকে পাশের কম্পিউটার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আকবর আলী। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক আকবর আলীকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আকবর আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ