শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

জিরি মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা ১২ ও ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

এশিয়াখ্যাত দীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের পটিয়া জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার দু’দিন ব্যাপী ১১৩ তম বার্ষিক সভা আগামী (১২ ও ১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার ও শুক্রবার জামেয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে

সভায় সভাপতিত্ব করবেন মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ. এর খলিফা, জামিয়ার পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব। উপস্থিত থাকবেন মজলিসে দাওয়াতুল হকের আমির যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান।

জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী প্রধান অতিথি ও জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও শায় আল্লামা জুনাইদ বাবুনগরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম, মাওলানা মুফতী নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জ, মাওলানা মুফতি আজিজুর হক মাদানী চট্টগ্রাম, মাওলানা জুনাইদ আল হাবীব ঢাকা, মুফতী মিজানুর রহমান সাঈদ ঢাকা, মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ঢাকা, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা ও মাওলানা হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, মাওলানা মোস্তফা বিন নুরী কক্সবাজার, মাওলানা মাহফুজুর রহমান জাবেরসহ দেশবরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েগণ উপস্থিত থাকবেন।

জামেয়া জিরির সহকারী পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়্যব আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেশবাসীকে যথাসময়ে উপস্থিত হয়ে ওলামায়ে কেরামদের নসীহত শ্রবণ করার জন্য আহবান জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ