শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কাশ্মীরে সেনার সাথে ‘রোবট’ মোতায়েন করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত জম্মু কাশ্মীরে এবার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য ‘রোবট’ মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে ভারত। শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর গালফ নিউজ।

ভারতীয় সেনা সদরদপ্তর সূত্রে প্রতিবেদনে বরা হয়েছে, প্রাথমিকভাবে ৫৫০টি রোবোটিক্স ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। রোবটগুলোর কর্মক্ষমতার স্থায়িত্ব বা চাকরির মেয়াদ হবে অন্তত ২৫ বছর। আর এই রোবটগুলো তৈরি করছেন ভারতীয় বিজ্ঞানীরাই।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি জঙ্গিবিরোধী অভিযানে নামবে এই রোবটবাহিনী। গ্রেনেড হামলা সফলভাবে প্রতিরোধ করা ছাড়াও ভাঁজ করে সহজেই বহন করা যাবে এসব রোবট সেনাদের। ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, এসব রোবট সেনা অত্যন্ত দ্রুততার সঙ্গে গাছে ওঠা ছাড়াও জঙ্গিঘাঁটিতে ঢুকে যেতে পারবে অনায়াসে। এছাড়া আগুনে ঝাঁপ দিলেও কোনো ক্ষতি হবে না এসব রোবট সেনার। এমনকি গ্রেনেড হামলা হলেও এসব রোবটের কোনো ক্ষতি হবে না।

উপত্যকায় কর্ডন ও অনুসন্ধান-অভিযানের সময়, এই রোবটগুলো প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম সারিতে থাকবে, যাতে হতাহত হওয়ার সংখ্যা অনেক কমে যাবে। এটি সন্ত্রাসীদের প্রাথমিক আক্রমণ মোকেবেলা করে সেনাদের হতাহত হওয়া থেকে বাঁচাতে পারবে। জানা গেছে, বিএসএফ ১৯৯০ সালের ১ অক্টোবর এ ধরনের রোবট সেনার প্রয়োজনীয়তার কথা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ