মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্রতায় ভুগত না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেন, দরিদ্রতমদের চেয়ে ধনী দেশগুলো ২০০ গুণ বেশি সমৃদ্ধ; কিন্তু মুসলিমরা যদি ধর্মীয় রীতি অনুসারে গরিবদের তাদের জাকাত দিত, তাহলে কোনো মুসলিম দেশ দরিদ্রতায় ভুগত না।

রোববার ইস্তান্বুলে অনুষ্ঠিত ওআইসির উচ্চ পর্যায়ের পাবলিক ও ব্যক্তিগত বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

লাখ লাখ দারিদ্র পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে ২১ শতাংশ জনসংখ্যা রয়েছে; এর অর্থ ৩৫০ মিলিয়ন ভাইবোন রয়েছেন যারা তাদের জীবন দারিদ্রসীমার ধরে রাখার চেষ্টা করছেন।

এ সময় তিনি জানান, বিশ্বে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণের দিক থেকে তুরস্কের অবস্থান ৬ নম্বরে রয়েছে। চার কোটি ৬০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন; ২০১৯ সালে মধ্যে ৫ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে গত মাসে আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থতের সাহায্যের অনুরোধ জানিয়ে এরদোগান বলেন, আমি আপনাকে অনুরোধ করছি সবকিছু একত্রিত করে আলবেনিয়ার ভাইদের সাহায্য করুন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ