শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

খানা খাওয়ার সময় সালাম দেয়ার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যদি সালামকৃত ব্যক্তির মুখে লুকমা হয়। এমতাবস্থায় তার জন্য সালামের উত্তর দেয়া কষ্টকর হয়, তাহলে খানারত ব্যক্তিকে সালাম দেয়া মাকরূহ।

কিন্তু যদি মুখে লুকমা না হয়, বা উত্তর দিতে কোন কষ্ট না হয়, তাহলে খানারত ব্যক্তিকে সালাম দিতে কোন সমস্যা নেই। (ফাতাওয়া উসমানী-৪/৪৩৫)

আমাদের সমাজের অনেক ব্যক্তিকে দেখা যায়, খানারত ব্যক্তিকে সালাম দিলে, তিনি খানা থেকে মুখ তুলে বলেন যে, খানা খাচ্ছি, তাই সালামের উত্তর দিতে পারছি না। অথচ তিনি একথা যখন বলছেন, তখন অনায়াসে সালামের উত্তর দিতে পারেন।

তাই খানা খাওয়া অবস্থায় সালামের উত্তর দেয়া যাবে না, এমন কথা আমভাবে বলা সঠিক নয়। বরং সুযোগ থাকলে উত্তর যেমন দেয়া যাবে, তেমনি তাকে সালাম দিতেও কোন সমস্যা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ