রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর পেট্রোবাংলা ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।

তিনি বলেন, শনিবার সরকারি ছুটি থাকায় আগুন লাগা ওই ভবনের ওই ফ্লোর দুটিতে মানুষের উপস্থিতি নেই বলে ধারণা করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখি। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ