শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মার্কিন নৌঘাঁটিতে সৌদি বৈমানিকের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌবাহিনীর ঘাঁটিতে বন্দুক হামলা চালিয়েছেন সৌদি আরবের বিমান বাহিনীর এক প্রশিক্ষণার্থী বৈমানিক।

এ হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তারক্ষীদের গুলিতে মোহাম্মদ সায়েদ আলসহামরানি নামক ওই হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় এসকাম্বিয়া শেরিফ অফিস এ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে পেন্সাকোলা নেভাল এয়ার স্টেশনে এই হামলার ঘটনায় দুই শেরিফ অফিসারসহ মোট ৮ জন আহত হন।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরিফ অফিসারদের একজনের বাহু আর আরেকজনের হাঁটুতে গুলি লাগলেও তারা আশঙ্কামুক্ত আছেন।

এক সংবাদ সম্মেলনে এসকাম্বিয়া কাউন্টি শেরিফ ডেভিড মরগান বলেন, সিনেমার দৃশ্যের মতো একটি শ্রেণিকক্ষে ঢুকে হামলাকারী গুলি করতে থাকেন।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বলেন, বিদেশের মাটিতে সৌদি বিমানবাহিনীর সদস্যের এমন হামলা অনেক প্রশ্নের জন্ম দেবে। সৌদি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জবাবদিহিতা করতে হবে।

এই ঘটনায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তীব্র নিন্দা জানিয়েছেন উল্লেখ করে ট্রাম্প এক টুইটে জানান, এ জঘন্য ঘটনার তদন্তে সব রকম সহয়াতা দিবে প্রতিশ্রুতি দিয়েছে সৌদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ