শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

যুদ্ধে পা হারানো ফিলিস্তিনি যুবকদের নিয়ে দৌড় প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের হাজার হাজার যুবককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে ইসরায়েলি বাহিনীর অত্যাচারে। কিন্তু বিশ্বের মানবতা নিয়ে গলা উঁচু করা দেশগুলো এ ইস্যুতে নিরব। এবার তাদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পা হারানো যুবকদের উজ্জীবীত করতে এবং তাদে মনোবল বাড়াতে সম্প্রতি আয়োজন করা হয় এ ম্যারাথন দৌড়ের। সেখানে অংশ নেয় কয়েক ডজন যুদ্ধাহত ফিলিস্তিনি যুবক। পহেলা ডিসেম্বর গাজায় এই আয়োজন করা হয় বলে জানা যায়।

এ ম্যারাথন দৌড়ের মাধ্যমে ফিলিস্তিনের এসব পঙ্গু যুবকেরা দেখিয়ে দিতে চেয়েছে, ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে তাদের পঙ্গুত্ব কোনো বাধা নয়।

এছাড়া প্রতিবন্ধী এবং দুই পা হারানো ফিলিস্তিনিদের নিয়ে দক্ষিণ গাজার খান ইউনিসে আয়োজন করা হয় হুইলচেয়ার ম্যারাথন। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি অংশ নেয়।

শুধুমাত্র ম্যারাথন দৌড়েই নয়, সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে অনেক পঙ্গু যুবককে। বিক্ষোভের সময় ইসরায়েলের গুলিতে নিহতও হয়েছেন এমন অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ