রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

তুরস্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুজন প্রভাবশালী সিনেটর। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে এই আহ্বান জানিয়েছেন তারা।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন গতকাল সোমবার এ আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের এই চিঠি হাতে পেয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে লেখা এক চিঠিতে মার্কিন সিনেটররা বলেছেন, “ধৈর্যের সময় অনেক আগেই পার হয়ে গেছে; এখন আইনি পদক্ষেপ নেয়া জরুরি।”

তারা বলছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হলে তা অন্য দেশগুলোর কাছে ভয়াবহ বার্তা দেবে।

চিঠিতে দুই সিনেটের আরো বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা না হলে অন্যরা এই ধারণা করবে যে, কোনরকমের পরিণতি বরণ করা ছাড়াই আমেরিকার বিরোধিতা করা যায়।

রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। এস-ফোর হান্ড্রেড কিনলে তা ন্যাটো জোটের জন্য বিপজ্জনক হয়ে উঠবে বলে যুক্তরাষ্ট্র তুরস্ককে বহুদিন ধরে রুশ অস্ত্র কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এক পর্যায়ে তুরস্ক অনড় অবস্থান গ্রহণ করলে আঙ্কারার কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া, তুরস্ককে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সরবরাহ করা হবে না বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে রাশিয়া থেকে তুরস্কে এস-ফোর হান্ড্রেডের প্রথম চালান পৌঁছায়। তবে রাশিয়া থেকে অস্ত্র কিনলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে যুক্তরাষ্ট্র নতুন আইন করা হলেও তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া থেকে বিরত থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : পার্স টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ