জাতির আধ্যাত্মিক রাহবার উলামায়ে কেরামকে আমরা শুধু একজন দাঈ হিসেবেই চিনি। তাদের বিস্তৃত জীবনের বাইরের অংশটুকুই আমরা জানি। কিন্তু একজন বাবা হিসেবেও তারা যে ছিলেন অতুলনীয় এবং পরিবার গঠনেও যে তারা আমাদের আদর্শ হতে পারেন তা হয়তো কখনো ভেবে দেখিনি। আমাদের ভাবনার আড়ালে থাকা সেসব শ্রেষ্ঠ বাবাদের একজন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.। প্রিয় বাবাকে নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন তার সুযোগ্য সন্তান মাওলানা মাহফুজুল হক। তার স্মৃতি, আবেগ ও অনুভূতিগুলো পাঠকের সামনে তুলে ধরেছেন আতাউর রহমান খসরু।
বাবা হিসেবে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ছিলেন অতুলনীয়। শত ব্যস্ততার মধ্যে আব্বা আমাদের যথেষ্ট সময় দিতেন। আমরা ১৩ ভাই-বোন। ৫ ভাই ও ৮ বোন। আমাদের আমাদের নিজে পড়াতেন। আমি নিজেই আব্বার কাছেই আরবি অক্ষর জ্ঞান লাভ করেছি। আব্বা নিজের সন্তান এবং সন্তানের সন্তানদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখতেন। সরাসরি পড়ালেখার জন্য সময় দিতেন এবং প্রাতিষ্ঠানিক লেখাপড়ারও খবর নিতেন।তত্ত্বাবধান করতেন।
আব্বা ছিলেন খুবই হাসি-খুশি মানুষ। পরিবারের সব সদস্যের সঙ্গে তিনি সরল একটা সম্পর্ক বজায় রাখতেন। বড়দের সঙ্গে কিছুটা গাম্ভীয বজায় রেখে চললেও ছোটদের ব্যাপারে ছিলেন সরল। ছোটদের মতো করেই তিনি তাদের সঙ্গে মিশতেন।
আব্বা আদর ও শাসন কোনোটার চেয়ে কোনো কম ছিলো না। আদরের সময়ও সর্বোচ্চ আদর করতেন এবং শাসনের সময়ও সর্বোচ্চ শাসন করতেন। যেমন আমার যখন দুই বছর বয়স তখন আমি বাসার দোতালা থেকে জানালা দিয়ে রাস্তায় পড়ে যাই। আমাদের প্রতি আব্বা এতোটা স্নেহশীল ছিলেন যে, আব্বা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারেন নি। সিঁড়িতে জ্ঞান হারিয়ে ফেলেন। একইভাবে আমাদের সবার বড় ভাই –তখন তার বয়স খুব কম- এক সময় শরিয়তের বিধান মানার ক্ষেত্রে আব্বার অবাধ্য হলে তাকে ঘর থেকে বের করে দেন। শাসনের ক্ষেত্রে এতোটাও করেছেন।
পরিবারের ব্যà¦