শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

দিরিলিস আরতুগ্রুল যে কারণে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ইসলামি ইতিহাস নির্ভর বহু সিনেমা ও সিরিজ এর আগেও নির্মিত হয়েছে এবং এখনো হচ্ছে। মহানবী সা. থেকে শুরু করে খুলাফায়ে রাশেদা এবং তৎপরবর্তী ইসলামি খেলাফত ও সালতানাতকে উপজীব্য করে নির্মিত সিনেমা ও সিরিজ বেশুমার। এমনকি রাসূল সা. এর পূর্ববর্তী বিভিন্ন নবী ও রাসূল সা.-দের জীবনী ভিত্তিক সিনেমার সংখ্যাও নেহায়েত কম নয়। তবে দর্শকদের চাহিদার ক্ষেত্রে পূর্ববর্তী সব সিনেমা ও সিরিজকে ছাড়িয়ে গেছে দিরিলিস আরতুগ্রুল।

দ্বাদশ শতাব্দীর শেষ সময়ে প্রতিষ্ঠিত সবশেষ ইসলামি খেলাফত উসমানী সাম্রাজ্যের উত্থান নিয়ে তৈরি এই সিরিজ-জ্বরে আক্রান্ত গোটা মুসলিম বিশ্ব! বিশেষকরে মুসলিম যুবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে দিরিলিস আরতুগ্রুল। ইসলামি সব সিরিজ-সিনেমাকে টপকে আরতুগ্রুল গাজী এবং তার জীবনী নির্ভর সিরিজ দিরিলিস আরতুগ্রুল কেন এতো দর্শকপ্রিয়তা পেয়েছে?

আরতুগ্রুল গাজীর প্রতি মুসলিম বিশ্বের আত্মিক এই আকর্ষণের কারণ অন্যকিছু ন ; বরং যৌবনের অসীম সাহসিকতা এবং কঠিন বীরত্ব। যোগ্য নেতৃত্ব শূন্যতা মুসলিমদের মনকে যখন হতাশায় ডুবিয়ে রেখেছিল, ঠিক তখনই এশিয়ার মালভূমিতে যাযাবর জীবনযাপনকারী ছোট্ট কা'য়ী গোষ্ঠীর নেতা সুলাইমান শাহ ও হায়েমে হাতুনের ঘর আলোকিত করে একাদশ শতাব্দীর শেষ লগ্নে জন্ম নেন আরতুগ্রুল।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি সাহসিকতা ও আধ্যাত্মিকতায় সম্পূর্ণ হয়ে ওঠেন তিনি। পিতা সুলাইমান শাহ-ই মূলত তার চিন্তামগজে বীরত্ব আর ঈমানী জযবার বীজ রোপণ করেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরই গোত্রপতি পিতা সুলাইমান শাহ-এর সেনাবাহিনীর প্রধান যোদ্ধা হিসেবে নির্বাচিত হন।

তৎকালীন সময়ে তাদের নিকটবর্তী থাকা সেলজুক সাম্রাজ্যের রাষ্ট্রনায়ক ছিলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকী। এসময় অর্থাৎ ১২২৪ ঈসায়ী সালে চেঙ্গিস খান এক বিরাট বাহিনী প্রেরণ করেন সেলজুক রাজধানী কোনিয়া দখল করার জন্য। অপরদিকে চেঙ্গিসের মঙ্গলীয় বাহিনীর তুলনায় সেলজুকদের বাহিনী ছিলো খুবই দুর্বল ও ভীত!

এইখবর সুলাইমান শাহের কানে আসা মাত্রই তার প্রধান সেনাপতি আরতুগ্রুল গাজীকে ডেকে আদেশ করেন- হে বীরযোদ্ধা তোমার শাহাদাতের পেয়ালা পানের সুযোগ এসেছে-যে মঙ্গলীয়রা ইতিমধ্যে মুসলিম বিশ্ব কার্যত ধ্বংসই