শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

জর্ডানে আগুনে পুড়ে মরলো ৮ শিশুসহ ১৩ পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে একটি ঢেউটিন কারখানায় আগুন লেগে সোমবার ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ৮ জনই কমবয়সী শিশু ছিল। নিহতরা সকলে পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে।

আজ সোমবার ভোররাতে জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমে অবস্থিত দক্ষিণ শাউনার একটি গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আগুন লাগার প্রকৃত কারন এখনও জানা যায়নি। তবে ঘটনার ব্যাপারে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কারখানা এলাকায় কয়েকটি অস্থাইয়ী ঘরে দুটি পরিবার বাস করত। ঘরগুলো অভিবাসী শ্রমিকদের থাকার জন্য ব্যবহার করা হতো। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা না গেলেও বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরই জীবিকার তাগিদে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো থেকে হাজার হাজার মানুষ পাড়ি জমায় মধ্যপ্রাচ্যের দেশটিতে। তাদের বেশির ভাগই বিভিন্ন প্রাইভেট ফার্মে কাজ নেন। কিন্তু তাদের আবাসনের জন্য খুবই নিম্নমানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে থাকে ফার্মগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ