শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছিল। এরপর ৩ হাজার ৫১৭টি আবেদন জমা পড়ে। সেগুলো পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে একাধিক সভা করেছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল, যত দ্রুত সম্ভব তদন্ত করে অনলাইন পত্রিকাগুলোর সার্বিক চিত্র তুলে ধরার জন্য। যাতে করে নিবন্ধনের কাজ শুরু করা যায়।

যে কয়েক’শ অনলাইনের তদন্ত কাজ শেষ হয়েছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে।

এ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগে যাবে। এখানে কয়েকটি সংস্থা তদন্তের জন্য কাজ করছে। তবে আজকালের মধ্যে যে কয়েকটি হাতে পাওয়া যাবে, সেগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেয়া শুরু করা হবে।

প্রক্রিয়া শেষে অনিবন্ধিত থেকে যাওয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কেউ অনলাইন চালু করতে চাইলে তা একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়েই করতে হবে।

এখন একটি দৈনিক পত্রিকা বের করতে যেমন নামের ছাড়পত্র ও অনুমতি নিতে হয়। তেমনি আগামীতে অনলাইন পত্রিকা করতে চাইলে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ