শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সৌদির অজপাড়া গায়ে ৫০০ বছর পুরনো পাথরে তৈরি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে জাবালে আল এর চূড়ায় বহু দিন আগের একটি পুরাতন গ্রামে নির্মিত পাথরের বাড়িগুলি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

আল-আরাবিয়ার একটি ফিচারে ফুটে ওঠেছে সে দৃশ্য। অনেক দিন আগের হলেও পাথর তৈরি বলে এখনো যেনো আগের মতই আছে ঘরগুলো।

বিখ্যাত এ আসফা গ্রাম এক সময় একটি জনবসতি, এখন সেখানে কেবল জরাজীর্ণ বাড়িঘরগুলো পরে আছে। থাকে না কোনো মানুষ। তবে পুরনো এ ঘরগুলো দেখতে প্রায় পর্যটকদের ভীর লেগে থাকে সেখানে।

এ গ্রামটির বিষয়ে স্থানীয় বাসিন্দা হাসান মাসফার আল-মালিকি আল আরবিয়া ডটকমকে বলেন, গ্রামটি বনি মালিক আল-হাজ্জাজের অন্যতম জনবসতি ছিলো। গ্রামের ঘরগুরো প্রায় ৫০০ বছরের পুরনো। এর দক্ষিণ-পশ্চিমে বাসরা পাহাড়। এ পাহাড় সৌদির দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বলে বিবেচনা করা হয়।

তিনি আরো জানান, এ পাাড়গুলোতে সারা বছর মিঠা পানি প্রবাহিত হয়। এখানে প্রচুর ফলমূল ও শাকসব্জী জন্মে। আঙ্গুর, ডালিম ফল অন্যতম। এ গ্রামটির আশপাশে কিছু জনবসতি রয়েছে। তাদের সংখ্যা ২০০০ এর মত হবে।

সূত্র: আল-আরাবিয়া

-এটি