শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

রাজধানীতে নতুন ৬৪ পার্কিং স্পট নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরীতে পার্কিংয়ের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রস্তাব করা ৬৪টি জায়গার অনুমোদন দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

আজ রোববার নগরভবন কার্যালয়ে ডিটিসিএর বোর্ড সভা শেষে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে সড়কের পাশে থাকা অবৈধ দখল উচ্ছেদ করে সুবিধা মতো স্থানে ছোট আকারের সিটি ফরেস্ট নির্মাণে দুই সিটি করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

যানজট নিরসনে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে নগরীর বাইরে সরিয়ে নেয়া হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রস্তাবিত টার্মিনালগুলোর সাথে মহানগরীর কেন্দ্রে যাত্রী পরিবহন ব্যবস্থার সমন্বয় গড়ে তোলা হবে।

তিনি বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য একটি ব্যাপকভিত্তিক পরিবহন পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্তও সভায় নেয়া হয়। এ লক্ষ্যে দ্রুত প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, ঢাকা মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য নেয়া দীর্ঘমেয়াদী পরিবহন পরিকল্পনার আলোকে বলিয়ারপুর হতে নিমতলী-কেরানীগঞ্জ হয়ে ফতুল্লা-লাঙ্গলবন্ধ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া, আদমজী লেকের বর্তমান অবস্থা বজায় রেখে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সড়ক উন্নয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

ডিটিসিএ’র কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ পুল গঠনের সিদ্ধান্ত হয় এ সভায়।

বোর্ড সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন ও উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ