রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

২০২০ হজ চুক্তি: ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি যাচ্ছে ৯ সদস্যের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদন করতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ২ ডিসেম্বর সৌদি আরব যাচ্ছেন। ৪ ডিসেম্বর সৌদি সরকার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে।

নয় সদস্যের প্রতিনিধি দলে ধর্ম প্রতিমন্ত্রী ছাড়া ধর্ম সচিব মো. আনিসুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত), ধর্ম মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব নাজমুল হক সৈকত ও হজ এজেন্সি অফ বাংলাদেশ হাফ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তসলিম রয়েছেন।

প্রতিনিধিদলের সঙ্গে ধর্মপ্রতিমন্ত্রীর স্ত্রী ও মেয়ে, ধর্ম সচিব, ধর্ম মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এবং সিভিল এভিয়েশন ট্যুরিজম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সহধর্মিণীরাও সফর সঙ্গী হবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবারের হজ চুক্তিতে বাংলাদেশের হজযাত্রী সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশি সব হজযাত্রীদের ইমিগ্রেশন হযরত শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করা, চুক্তির পরে হজ প্যাকেজে কোন প্রকার ব্যয় বৃদ্ধি না করা এবং মদিনাতে সরাসরি ফ্লাইট এর সংখ্যা বৃদ্ধি করার বিষয়টি প্রাধান্য পাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ