রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

বায়ু দূষণ রোধে পাকিস্তান সরকারের অভিনব পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খান বায়ু দূষণ রোধে বাতাসের মানোন্নয়ন করতে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার পাকিস্তানের লাহোরে দ্রুত কৃষি উন্নয়ন ও পাঞ্জাব ল্যাং রেকর্ড কর্তৃপক্ষ, বড় বড় বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলির কৃষি পরিষেবা বৃদ্ধিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বায়ু দূষণ রোধে নতুন পদক্ষেপের কথা বলেন।

তিনি বলেন, বায়ু দূষণ ঠেকাতে দূষণমুক্ত বাতাসের বিকল্প আর কিছুই হতে পারে না। তাই আমরা বাতাস স্বচ্ছ আর নির্মল করার উদ্যোগ নিচ্ছি।

লাহোর ও আশেপাশের অঞ্চলে ধোয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, দূষণের তীব্রতার কারণ হচ্ছে ৭০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে।

ভারতের বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ ফসল পোড়ানো। আমাদের দেশে আমরা ফসল পুরানো ও কারখানা, ভাটি পুড়িয়ে দেয়া থেকে বিরত থাকার উদ্যোগ নিচ্ছি যেনো, বায়ূ দূষণ রোধ করা যায়।

তিনি সরকারের ভবিষ্যত কৌশল ঘোষণা করে বলেন, ২০২০ সালের মধ্যে পাকিস্তান উন্নততর বায়ূ পরিচ্ছনতায় থাকবে। এরমধ্যে আমরা ৯০ ভাগ বাতাসকে পরিষ্কার করবো।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিম

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ