সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঘরোয়া উপায়ে টনসিলের ব্যথা দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতকালে অনেকেই টনসিলের সমস্যায় ভোগেন! মূলত ঠান্ডা লাগলেই টনসিলে সংক্রমণ হয়। জ্বর, ঢোক গিলতে, কথা বলতে কষ্ট, গলায় অসহ্য ব্যথায় জেরবার জীবন। টনসিলের ব্যথা কমাতে বাজারচলতি অনেক ওষুধ রয়েছে ঠিকই। কিন্তু মাথায় রাখতে হবে, ওষুধের সাইড এফেক্টও কিন্তু মারাত্মক! কাজেই প্রথমেই গাদা গাদা ওষুধ না খেয়ে, ঘরোয়া উপায়ে টনসিলের মোকাবিলা করুন।

লবণ-পানি: এক গ্লাস উষ্ণ পানিতে একটু নুন মিশিয়ে ভেপার নিন। ভেপার নেওয়ার সময় পাখার হাওয়া থেকে দূরে থাকুন, কান-মাথা জড়িয়ে বসুন।

লেবু-মধু: এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, ১ চা চামচ মধু ও সামান্য নুন মিশিয়ে দিনে দু'বার খান।

গ্রিন টি ও মধু: ৩ কাপ জলে আধ চা চামচ গ্রিন টি ও এক চা চামচ মধু মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে বার তিনেক এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্ট, শরীরকে জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান টনসিলে সংক্রমণ ঠেকায়।

হলুদ ও দুধ: এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খান। হলুদে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। পাশাপাশি হলুদ অ্যান্টিঅক্সিড্যান্টও। গলা ব্যথা দূর করতে এর বিকল্প খুব কমই আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ