০১. হজরতজি মাওলানা ইউসুফ কান্ধলভী রহ. ২৫ জুমাদাল-উলা ১৩৩৫ হিজরি মোতাবেক ২০ মার্চ ১৯১৭ ইং বুধবার ভারতবর্ষের উত্তর প্রদেশের মুযাফফর নগর জেলার কান্ধলা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশ্ব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা ইলিয়াস রহ.। দাদা হজরত মাওলানা ইসমাঈল রহ., শায়েখ যাকারিয়া রহ. এর চাচাত ভাই।
০২. হজরতজির পরিবারের সবাই ছিলেন হাফেজে কুরআন। তিনি নিজে মাত্র ১০ বছর বছরেই পুরো কুরআন মজীদ মুখস্থ করে ফেলেন। মেওয়াত শহরে হজরত মাদানী রহ. এর বড় ভাই হযরত মাওলানা সায়্যেদ আহমদ মাদানী রহ. মদীনা থেকে হজরতজির জন্য কুরআন হিফজের সার্টিফিকেট পাঠিয়ে দেন।
০৩. হিফজ শেষ করার পর হজরতজি ১১ বছর বয়সে বাবার কাছে আরবি পড়া শুরু করেন। সর্বপ্রথম মিজান মুনশাইব পড়েন এবং মাত্র ১৫-২০ দিনেই শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ব করে ফেলেন। শাইখুল হাদিস হজরত মাওলানা যাকারিয়া রহ. এর কাছে সুনানে আবু দাউদ পড়েন। মাজাহেরুল উলূম মাদরাসায় মাওলানা আবদুল লতিফ রহ. এর কাছে সহিহ বুখারি পাঠ করেন।
০৪. তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী বিষয়ক কিতাবাদীদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। তিনি নিজেই বলেন, আমি পয়সা জমা করার জন্য একটি ডিব্বা বানিয়েছিলাম। পয়সা হাতে এলেই এ ডিব্বায় রেখে দিতাম। উদ্দেশ্য ছিল এ জমাকৃত অর্থ দিয়ে সিরাতের কিতাব কিনবো। সিরাতের প্রতি এমনই ছিল তাঁর ভালোবাসা।
০৫. বাল্যকাল থেকেই তিনি মানুষের কাছে কিছু চাইতে লজ্জাবোধ ও ঘৃনাবোধ করতেন, অন্যদেরও তা করতে নিষেধ করতেন। মিহরাব খান মেওয়াতি রহ. এ প্রসঙ্গে নিজ ঘটনা বর্ণনা করে বলেন, যখন হজরতজির বয়স প্রায় ১০ বছর একদিন তিনি রুটি খাচ্ছিলেন, আমি বললাম- ভাই আমার জন্য আরেকটা রুটি নিয়ে এস। তখন তিনি নিষ্পাপ কণ্ঠে বললেন, ভাই কারো কাছে চাইতে হয় না।
০৬. নিজামুদ্দীনে কাশিফুল উলূম মাদরাসায় ছাত্রদের খাবার রান্না করার নির্দিষ্ট কোন ব্যবস্থা ছিল না। ধারাবাহিকভাবে সব ছাত্à¦
