শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

আসাদুদ্দিন ওয়াইসি: ভারতীয় এই মুসলিম নেতাকে কতটা জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

আসাদুদ্দিন ওয়াইসি। ভারতবর্ষের একজন প্রখ্যাত মুসলিম রাজনীতিবিদ। তিনি সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট। হায়দারাবাদ থেকে তিনি পরপর চারবার আইনসভার নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন।

ভারতীয় মুসলিমদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকতে দেখা যায় তাকে। রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তার জ্বালাময়ী বক্তব্য ও নৈতিক যুক্তির মাধ্যমে ভারতীয় মুসলিমদের মনে শক্তিশালী জায়গা করে নিয়েছেন এ মুসলিম নেতা।

আসাদুদ্দিন ওয়াইসি ১৯৬৯ সালের ১৩ মে ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দারাবাদে (বর্তমান তেলেঙ্গনা,ভারত)
জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুলতান সালাহউদ্দিন ওয়াইসি। ১৮৯৬ সালে ফারহিন ওয়াইসিকে বিয়ে করেন তিনি। তাদের ৬ জন সন্তান রয়েছে।

আসাদুদ্দিন ওয়াইসি একজন আইনজীবী। ভারতীয়দের কাছে ‘নকিব-ই-মিল্লাত’, ‘কায়েদ’, ‘আসাদ বাবা’, ‘আসাদ ভাই’ নামেও পরিচিত তিনি। ১৫ তম লোকসভায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য ২০১৪ সালে তিনি সংসদ রত্ন পুরষ্কার লাভ করেন।

শেষবার নির্বাচিত হয়ে যখন তিনি লোকসভায় শপথ গ্রহণ করতে আসেন এ সময় ‘‘ভারতমাতা কি জয়'' ও ‘‘বন্দেমাতরম'' ধ্বনি তোলেন সংখ্যাগরিষ্ঠ বিজেপি সাংসদরা। ওই চিৎকার শুনে আসাদুদ্দিন ওয়াইসি হাসেন এবং ইশারায় তাদেরকে আরও জোরে চিৎকার করতে বলেন।

আর উগ্রবাদীদের হিন্দুত্ববাদী চিৎকারের প্রতিবাদে স্বগর্ভে তিনি বলে ওঠেন, ‘‘জয় ভীম, জয় মীম, তাকবির আল্লাহু আকবার, জয় হিন্দ।''

সবশেষ ২০১৯ সালের নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয়লাভ করেছে। নির্বাচনের এই ফল প্রকাশের পরপরই আসাদুদ্দিন বলেন, বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে মুসলিমদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ সংবিধান ভারতের সব নাগরিককে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ভারতের আইন ও সংবিধান আমাদের অনুমতি দিয়েছে নিজেদের ধর্মকে অনুসরণ করার। যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরে যেতে পারেন, তাহলে আপনিও গর্বভরে মসজিদে যেতে পারেন।

একবার আসামের গভর্নর পদ্মনাভ আচার্য মন্তব্য করেন,'হিন্দুস্থান শুধুমাত্র হিন্দুদের বসবাসের জন্য, আর কারো জন্য নয়'। আসাদুদ্দিন ওয়াইসি ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেন এবং তা ভারতের সংবিধানবà