রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মেঘনায় ট্রলার ডুবিতে ১ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় খুরশেদ নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।

রোববার দুপুর ১টার দিকে ডুবে যাওয়া ট্রলারে থাকা নিখোঁজ জেলেদের বাড়ি আবদুল্লাহপুরে বলে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রুহুল আমিন বলেন, বরিশাল থেকে ইলিশ মাছ বিক্রি করে ফেরার পথে চরফ্যাশনের আবদুল্লাহপুরের ২০ জেলেসহ একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ১৫ জন তীরে উঠতে পারলেও বাকি জেলেরা নিখোঁজ হন।

বাংলাদেশ কোস্ট গার্ডের (দক্ষিণাঞ্চল) কর্মকর্তা মাহবুব বলেন, কোস্ট গার্ডের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারটি ও নিহত খুরশেদের লাশ উদ্ধার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ