শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুশ্চিন্তায় ভুগে নিজেকে নি:শেষ করবেন না : শাইখ আরিফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখ আব্দুর রহমান আরিফী
আরব আলেম ও স্কলার

ভার্সিটিতে 'সাদ' নামে আমার একজন ছাত্র ছিলাে। একবার পূর্ণ এক সপ্তাহ অনুপস্থিত থাকার পর সে উপস্থিত হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, 'সাদ! সব ঠিকঠাক আছে তাে? সে বললাে, “তেমন কিছু না, একটু ব্যস্ত ছিলাম।” অথচ তার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট প্রতিভাত হচ্ছিলাে।

আমি বললাম, 'কী হয়েছে? সে বললাে, 'আমার ছেলে অসুস্থ। ওর লিভারে সমস্যা। কিছুদিন আগ থেকে আবার ব্লাড পয়জনিং (রক্তদূষণ) শুরু হয়েছে। এই গতকাল হঠাৎ চিকিৎসক জানালেন, জীবাণুর সংক্রমণ মস্তিষ্ক পর্যন্ত গেছে।'

আমি বললাম, 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহ! ভাই! ধৈর্য ধরাে। দোয়া করতে থাকো, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেন। আর তাকদীরের চূড়ান্ত ফায়সালা হয়েই থাকলে দোয়া করাে, আল্লাহ যেন কেয়ামতের দিন ওকে তােমার জন্য সুপারিশকারী বানান। সে বললাে, 'সুপারিশকারী! স্যার! আমার ছেলে তাে ছােট নয়।' ‘কত ওর বয়স?' ‘সতেরাে বছর। ‘আল্লাহ ওকে সারিয়ে তুলুন। ওর ভাই-বােনদেরও সুস্থ রাখুন।

ধীরে ধীরে মাথা নুইয়ে সে বললাে, স্যার! ওর কোনাে ভাই-বোন নেই। আমার এই একটিই সন্তান। ওরও এই অবস্থা হয়ে গেলাে! ছাত্রটির অবস্থা সত্যিই বেদনাদায়ক ছিলাে। তবুও আমি নিজেকে শক্ত রেখে বললাম, ‘সাদ! পরিস্থিতি যাই হােক, ভেঙ্গে পড়াে না। আল্লাহ যা অবধারিত রেখেছেন, তাই হবে।' এরপর তাকে কিছুটা সান্ত্বনা দিয়ে চলে এলাম।

হ্যা, আপনিও কখনাে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়বেন না। কেননা, দুশ্চিন্তা কখনােই সমস্যার পূর্ণ কিংবা আংশিক সমাধান করতে পারে না। মনে পড়ে, কিছু দিন আগে আমি মদীনায় গিয়েছিলাম। সেখানে খালিদের সঙ্গে দেখা হলাে। সে বললাে, 'চলাে, ডা, আবদুল্লাহর সঙ্গে দেখা করে আসি।' আমি বললাম, “কেন? কী হয়েছে?' সে বললাে, 'সমবেদনা প্রকাশের জন্য।'

তার বড় ছেলে পরিবারের সবাইকে নিয়ে পাশের শহরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ভার্সিটিতে জরুরী কাজ থাকায় তিনি একাই শুধু মদীনায় রয়ে গিয়েছিলেন। ফেরার পথে মর্মান্তিক এক সড়ক-দুর্ঘটনায় তারা সকলেই নিহত হন। পরিবারের এগারােজন সদস্য সকলেই!

ডা. আব্দুল্লাহ সৎ ও নিষ্ঠাবান একজন ব্যক্তি। পঞ্চাশটি বছর পেরিয়ে গেছে তার জীবন থেকে। বয়সের ভারে ন্à